মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এজন্যই বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী হারিয়েছি, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, সেটা হলো বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।

রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা-চেতনা, তরুণদের চিন্তা-চেতনা আমাদের বুঝতে হবে। তাই সেভাবে রাজনীতি করতে হবে। পাশাপাশি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী,মামুনুল ইসলাম হুমায়ুন,মো.মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো.বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম প্রমুখ।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...