শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে খাল পাড় থেকে নবজাতক উদ্ধার!

  বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে  শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড শেখ পাড়া এলাকার খাল পাড় থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন।  পরে বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা দপ্তরের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটি সুস্থ্য রয়েছে।  মুন্নী দাশ  জানান, দুপুর ২টার দিকে খালে গোসল করতে গিয়েছিলাম। এসময় খালের ওই পাড়ে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। অবিরাম কাঁদছিলো শিশুটি। তিনি সাঁতরে ওই পাড়ে গিয়ে দেখেন, একটি নবজাতক শিশু তোয়ালে ও কাপড় মোড়ানো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসেছেন।  

স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী জানান,নবজাতকটি কে বা কারা রেখে যান। দুপুর জেলে পাড়ার গৃহবধূ গোসল করতে গেলে বাচ্চাটিকে দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছেন। এটি ছেলে সন্তান।  উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী ছোটমনি নিবাস রৌফবাদে পাঠানো হবে।  বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, নবজাতক শিশুকে কে বা কারা ফেলে গেছেন সেটা জানা যায়নি। সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশুটি উদ্ধার করা হয়েছে।   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবজাতকটি আপাতত হাসপাতালে থাকবে, পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের  সহযোগীতায় ছোটমনি নিবাসে প্রেরণ করা হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...