বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দরবার -এ আস্তানা শরীফে হযরত আবু বকর সিদ্দিক স্মরণে কনফারেন্স অনুষ্ঠিত

এম জাহাঙ্গীর নেওয়াজ
- Advertisement -
Single page 1st Paragraph

 রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদের ব্যবস্থাপনায় খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক স্মরণে সিদ্দিক-ই আকবর কনফারেন্স ও ২ দশক পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে সম্পন্ন হয়েছে। গত২৪ শে ডিসেম্বর সোমবার রাতে দরবারে বেতাগী আস্তানা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙ্গুনিয়া উপজেলার প্রধান সমন্বয়ক ও দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ্)। মাওলানা আরিফুর রহমান রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান হযরতুল আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী।

বেতাগী আনজুমানে রহমানিয়ার সার্বিক সহযোগিতায় উদ্বোধক ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নুরী। প্রধান বক্তা ছিলেন- বিশিষ্ট লেখক গবেষক মাওলানা মুফতি শহিদুল্লাহ বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মো. ইকবাল, শাহজাদা ওবায়দুর রহমান (পেঠান শাহ), গাজী মো. জামাল উদ্দিন, অ্যাডভোকেট এস এম রেজাউল করিম বাবর, মো. আলম শাহ, নুর মুহাম্মদ মেম্বার, মাস্টার মাহমুদুর রহমান মাসুদ। বিশেষ বক্তা ছিলেন- মাওলানা সাইফুল ইসলাম কাদেরী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আবিদি। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কাযী হাফিজুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান জামী, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা মো. আলী নঈমী, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ আবুল কালাম, মাওলানা আমানত উল্লাহ, মাওলানা জালাল উদ্দীন, খলিলুর রহমান, মাওলানা জামাল হোসাইন, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা ইলিয়াছ করিম, মাওলানা এম এ শাকুর, মাওলানা এ এফ এম বদরুদ্দীন, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মোফাচ্ছেল চৌধুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মীর আরমান হোসাইন। এর আগে কনফারেন্সের ২ দশক পূর্তি উদযাপন উপলক্ষ্যে ‘গৌরবের ২০ বছর’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন অতিথিরা। পরিশেষে মিলাদ, কেয়াম ও আখেরী মোনাজাদের পর উপস্থিত সকল মেহমানের মাঝে তাবারুখ বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...