সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

মৌলভীবাজারের ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প’ একনেকে বাতিল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লাঠিটিলা বনের জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়)’ প্রকল্পটি বাতিল করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেকের সভায় আজ এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘লাঠিটিলা বন জীববৈচিত্র্যের হটস্পট হওয়ায় একনেক প্রকল্পটি বাতিল করেছে। এই এলাকায় একটি সাফারি পার্ক নির্মাণ বনের বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

এর আগে মৌলভীবাজারের লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলে সাফারি পার্ক প্রকল্পের অনুমোদন বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়)’ প্রকল্পটি ৯ নভেম্বর, ২০২৩ তারিখে একনেক সভায় শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়। একনেক সভার সিদ্ধান্তের পর, জীববৈচিত্র্যের উপর প্রকল্পের প্রভাব মূল্যায়ন এবং সুপারিশ প্রদানের জন্য মন্ত্রণালয় ২১ আগস্ট, ২০২৪ চার সদস্যের একটি কমিটি গঠন করে।

সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ, আরণ্যক ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। পরে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের পরিচালক পাভেল পার্থকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বনের জীববৈচিত্র্যের উপর প্রস্তাবিত সাফারি পার্কের সম্ভাব্য প্রভাব বিবেচনা করে এবং স্থানীয় স্টেকহোল্ডারদের মতামতকে গুরুত্ব দেওয়ার পর কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই প্রাকৃতিক বনে সাফারি পার্ক স্থাপন করা উচিত নয়। এ কারণে কমিটি প্রকল্পটি বাতিলের সুপারিশ করেছে। এছাড়া, বনটির অবক্ষয়িত অংশ এবং হুমকির মুখে থাকা জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করার জন্য বন বিভাগকে নির্দেশ দেয়া হয়েছিল।

এই বিভাগের সব খবর

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আজ রোববার...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...

সর্বশেষ

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন...

খুলশীতে দেশীয় বন্দুক-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে...

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে এসে নিজেকে এই এলাকার সন্তান...

সিউএফবিডিএ’র নতুন কমিটি ঘোষণা

বিতর্ক চর্চা, ব্যবসায় জড়িত নানা সমস্যা, সমাধান ও নতুন...