মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বৈষম্যবিরোধীদের উপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী মিঠুন ফেনীতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী মিঠুন চক্রবর্ত্তীকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিঠুন চক্রবর্ত্তী নগরীর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ফেনীর সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।

তিনি জানান, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন দুপুরে ষোলশহরের চিটাগাং শপিং কমপ্লক্সের সামনে মিঠুন তার সহযোগীদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালায়। এছাড়া ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন মিঠুন নিজে অস্ত্র হাতে গুলি করছে এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। মিঠুন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ ও সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...