বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করলেন হুম্মাম কাদের চৌধুরী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন।

আজ দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

হুম্মাম কাদের সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে আমি সাত মাস গুম ছিলাম। সে বিষয়ে কিভাবে অভিযোগ দেয়া যায় তা নিয়ে কথা বলতেই ট্রাইব্যুনালে এসেছিলাম।

সালাউদ্দিন কাদের চৌধুরীকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় দেয়া মৃত্যুদণ্ড শেখ হাসিনার শাসনামলে কার্যকর করা হয়। ওই বিচারের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছিলেন বিচারের মুখোমুখি হওয়া ব্যক্তি ও তাদের স্বজনরা। রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতেই ওই বিচার পরিচালিত হয় বলে দাবী তাদের।

গত ১৬ নভেম্বর আয়নাঘরের দিনগুলোর দুঃসহ স্মৃতি সামনে এনে হুম্মাম কাদের চৌধুরী গণমাধ্যমে বলেন, গুমের পুরো ঘটনা পূর্বপরিকল্পিত। একটা অপারেশন ছিল-আমি তো তখন জানতাম না। আমাকে প্রথম গায়েব করা হলো। আমার পরপরই জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আরমান এবং গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে গুম করা হলো। আমাদের সবার কানেকশন একটাই-আমাদের বাবারা সবাই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন এবং আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। আযমী ভাই সাবেক আর্মি সদস্য এবং আরমান রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এই বিষয় নিয়ে আমরা কনফিউশনে ছিলাম-আমাদের তিনজনকে কেন গুম করা হলো। এখন বুঝতে পারছি-তারা চাচ্ছিল যে পরিবারের লিডারদের হত্যা করা হয়েছে, পরবর্তী প্রজন্ম যেন প্রতিবাদ করার সাহস না করে। তারা চাচ্ছিল পরিবারগুলোকে ধ্বংস করে দেয়া হোক।

হুম্মাম কাদের তার বাবার বিরুদ্ধে পরিচালিত বিচার ও ফাঁসির রায় কার্যকর করার বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার বাবার মরদেহ দাফন ও জানাজা অনুষ্ঠিত হওয়া নিয়ে তৎকালীন সরকারের নানা বাধার বিষয়গুলো তুলে ধরেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে খুলশীর ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটন আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের অঁরি...

সর্বশেষ

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...