শুক্রবার, ২৬ জুন ২০২৬

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন প্রকার প্রশ্রয় দেওয়া যাবে না : চসিক মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কোন দল-মত ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন বলে মনে করেন মেয়র ডা. শাহাদাত।

আজ শনিবার নগরীর কোতোয়ালী থানা আয়োজিত ‘সিটিজেনস ফোরাম’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম সভাপতিত্বে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার শাকিলা সোলতানা।

ডা. শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্মীয় পরিচয় নেই। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। সুস্থ স্বাভাবিক নিরাপদ চট্টগ্রাম গড়তে হলে রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মূলে কাজ করা প্রয়োজন।

এ সময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মো. মাহফুজুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ সিটিজেনস ফোরাম কোতোয়ালী থানার নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...