রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাহাত ফতেহ আলীর কনসার্ট উপস্থাপনায় পারিশ্রমিক নেবেন না দীপ্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জানা গেছে, কনসার্টে উপস্থাপনা করবেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাহাত ফতেহ আলীর মতোই কোনো পারিশ্রমিক ছাড়াই কনসার্টে উপস্থাপনা করবেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় টেলিভিশন টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন দীপ্তি চৌধুরী। মূলত, বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপক।

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপস্থাপনার বিষয়ে দীপ্তি বলেছেন, এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এই আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতী উদ্যোগের অংশীদার হতে পারব বলে মনে করি।

আয়োজকদের সূত্রে জানা গেছে, রাহাত ছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। এর মধ্যে রয়েছে-আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এছাড়া জনপ্রিয় দুই র‍্যাপার সেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ইকোস অব রেভল্যুশন’ নামের এই কনসার্ট।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...