মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ: প্রতিপক্ষ ভারত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। আজ সুপার ফোর’র শেষ ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে নেপালকে।

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে পড়ে সুবিধা করতে পারেনি নেপালের ব্যাটাররা। ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রানের সংগ্রহ পায় তারা।

নেপালের হয়ে একজন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেন। ওপেনার সাবিত্রি ধামি সর্বোচ্চ ১১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম। নেপালের চারজন ব্যাটার রান আউট হন।

৫৫ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪৬ রান করেন বাংলাদেশের দুই ওপেনার ছোঁয়া ও মোসাম্মত ইভা। ১টি ছক্কায় ১৮ রানে ইভা আউট হলেও সুমাইয়া আকতারকে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ছোঁয়া। ৩টি চারে ছোঁয়া অনবদ্য ২৬ এবং সুমাইয়া অপরাজিত ১০ রান করেন।

সুপার ফোর শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠেছে ভারত ও বাংলাদেশ। লিগ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১টি পরিত্যক্ত ম্যাচে মোট ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমানসংখ্যক ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বাংলাদেশ।

নেপাল ৪ ও শ্রীলংকা ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোর থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

‘বি’ গ্রুপে ২ ম্যাচের ২টিতে জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছিলো বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...