বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফটিকছড়িতে অনুমোদহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রি,৫লক্ষ টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে বিভিন্ন ফার্মেসীকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত সাড়ে ৪ লক্ষ টাকার অনুমোদনবিহীন ওষুধ বিনষ্ট করা হয়েছে।

১৫ ডিসেম্বর উপজেলার নাজিরহাট ও বিবিরহাট বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন। এছাড়া প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সোলতানুল আরেফিন। অভিযানে চিকিৎসকের নমুনা ওষুধ,অনুমোদনহীন, ভেজাল ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে নাজিরহাটের জনকল্যাণ ফার্মেসীকে ২লাখ ও ফারুক মেডিকেল হলকে ১ লাখ টাকা,বিবিরহাটের জনসেবা ফার্মেসী ও করিম ড্রাগ হাউসকে ১লাখ টাকা করে ৪ ফার্মেসিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানসমূহ থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসনের সহযোগীতায় এ অভিযান চালানো হয়। অভিযানে চার ফার্মেসীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ওষুধ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ধ্বংস করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে অনেক ফার্মেসী মালিক দোকান বন্ধ করে পালিয়ে যেতে দিতে দেখা যায়। এসময় জনসাধারন এ অভিযানকে সাধুবাদ জানায় এবং অনেকে ফার্মেসীতে বেশি মূল্যে ওষুধ বিক্রি করার অভিযোগও করেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...