বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বিজয়ের দিনে টাইগারদের জয় উপহার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিজয় দিবসের প্রথম প্রহরে দেশের জন্য দারুণ এক উপহার দিল বাংলাদেশের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে টাইগাররা।
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচাইতে আলোচিত দল ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। হাসান মাহমুদের বুদ্ধিদীপ্ত বোলিং রোমাঞ্চকর এই জয় এনে দেয় বাংলাদেশকে। শেষ ওভারে স্বাগতিকদের জয়ের জন্য দরকার ছিল ১০ রান।
হাসান মাহমুদ শেষ ওভারে মাত্র দুই রান দিয়ে তুলে নেন শেষ দুই উইকেট। ফলে এক বল বাকি থাকতে ক্যারিবীয়রা অল আউট হয় ১৪০ রানে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করে ৬ উইকেট হারায়। দলের পক্ষে সৌম্য সরকার ৩২ বলে করে সর্বোচ্চ ৪৩ রান। এছাড়া জাকের আলি ২৭ বলে ২৭, মিরাজ ২৪ বলে ২৬ এবং শামীম হোসেন ১৩ বলে ৩টি ছক্কার সাহায্যে করেন ২৭ রান।
জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই শেখ মেহেদী হাসানের ঘুর্নির মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে। শুরুতে জনসন চার্লস এবং শেষ দিকে অধিনায়ক রভম্যান পাওয়েল চেষ্টা করেছিলেন দলকে টানার। কিন্তু শেষ ওভারের চতুর্থ বলে পাওয়েলকে ফিরিয়ে স্বাগতিকদের সব আশা শেষ করে দেন হাসান মাহমুদ। ৩৫ বলে ৫ টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন পাওয়েল। এছাড়া দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছেন আর মাত্র দুজন।
তারা হলের ২০ রান করা চার্লস এবং ১৭ বলে ২২ রান করা শেফার্ড। বাংলাদেশের পক্ষে শেখ মেহেদী হাসান ১৩ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদেন ধ্বসিয়ে দেন। ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে খুলশীর ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটন আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের অঁরি...

সর্বশেষ

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে ফুটপাত দখলমুক্ত করা হবে : মেয়র শাহাদাত

নগরীর শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন...

খুলশীসহ সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নের অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...