রবিবার, ২ আগস্ট ২০২৬

 উত্তাল সাগরে ডুবলো তেলবাহি বার্জ ‘এমটি সুফলা’

- Advertisement -
Single page 1st Paragraph

বশির আলমামুন
চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরের মোহনায় উত্তাল সাগরে তেলবাহি ‘এমটি সুফলা’ নামের একটি বাংকার বার্জ ডুবে গেছে। ২৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বার্জটি (ছোট আকারের জাহাজ, যেটি থেকে কার্গো জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়) ডুবে যায়।
এই দুর্ঘটনায় সাথে সাথে ‘এমটি মদিনা’ নামের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে ‘এমটি সুফলা’ জাহাজের নাবিকদের নিরাপদে উদ্ধার করে বলে জানিয়েছেন নৌ বাহিনীর মিডিয়া কর্মকর্তা মো. মোমিন।
এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো.ওমর ফারুক বলেন, মঙ্গলবার বিকালে পতেঙ্গা সৈকতের অদূরে এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ ডুবে গেছে। জাহাজটি দুর্ঘটনার সাথে সাথে অন্য একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে নাবিকদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। এছাড়া দুর্ঘটনা কবলিত জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এমটি সুফলা বার্জটি ১৪ নম্বর ঘাটে তেলের জন্য গেলে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পড়ে এটি ভাসতে ভাসতে পতেঙ্গার জেলেপাড়া এলাকায় এলে অন্য এমটি মদিনা গিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করে। জাহাজটি উদ্ধারের কাজ চলছে। প্রসঙ্গত,আবহাওয়া দপ্তর মতে-উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে সাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...