সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন প্রমূখ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনিআরও বলেন, যোগ্যতা অর্জনের মাধ্যমে এদেশের মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। সংগঠনের সর্বস্তরে তাকওয়া ও দ্বীননদারিকে প্রধান্য দিতে হবে। দুনিয়াবী প্রাপ্তি ও প্রত্যাশাকে প্রধান্য না দিয়ে আখেরাতের সফলতার লক্ষ্যে সকল কর্ম তৎপরতা পরিচালিত হতে হবে।
উল্লেখ্য, সংগঠনের গঠনতন্ত্রের আলোকে ২০২৫-২৬ কার্যকালের জন্য উপজেলা, থানা ও পৌরসভার রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীররা হলেন,লোহাগাড়া উপজেলার অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলার মাওলানা কামাল উদ্দীন, চন্দনাইশ উপজেলার মাওলানা কুতুব উদ্দীন, পটিয়া উপজেলার মুহাম্মদ জসীম উদ্দীন,বোয়ালখালী উপজেলার ডা: খোরশেদুল আলম,কর্ণফুলী উপজেলার মাওলানা মুনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলার মাষ্টার আবদুল গণি,বাঁশখালী উপজেলার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সাংগু থানার মাষ্টার সিরাজুল ইসলাম, কালারপোল থানার এস.এম নাছির উদ্দীন, মোহনা থানার মুহাম্মদ শাহজাহান, সাতকানিয়া পৌরসভার অধ্যক্ষ হামিদ উদ্দীন, পটিয়া পৌরসভার মাষ্টার সেলিম উদ্দীন,বাঁশখালী পৌরসভার মাওলানা আবু তাহের,বোয়ালখালী পৌরসভার মোহাম্মদ হারুন নবনির্বাচিত আমীরদের শপথ বাক্য পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
