রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‘ভবের নদী’তে বাপ্পা মজুমদার-সাঈদা শম্পা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রয়াত সুরকার ও সংগীত শিল্পী লাকী আখান্দ বেশ কিছু গান সুর করে রেখে গেছেন। সেগুলোর মধ্যে একটি গান গাইলেন গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ। সংগীত আয়োজন করেছেন বাপ্পা। গানে বাপ্পার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা।
‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তার সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ার জন্য। গোলাম মোর্শেদ বলেন, লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন।
বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছেন। এরপর তার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছেন। এদিকে গজল ঘরানার বাংলা গান নিয়ে ‘অনুভব’ শিরোনামে নতুন অ্যালবামের কাজ করছেন বাপ্পা। ওই অ্যালবামের গানের সংখ্যা থাকবে আটটি।
গুলোর মধ্যে কেবল ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গান প্রকাশ হয়েছে। এছাড়াও গত কয়েক মাসে ‘শহরের চোখ’, ‘এক কাপ চা’ সহ একের পর এক গান প্রকাশ করে ব্যস্ত সময় পার করছেন শিল্পী।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...