শুক্রবার, ১৯ জুন ২০২৬

জান প্রাণ দিয়ে জনআস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতি সৃষ্ট ‘জনআস্থা’ জান-প্রাণ দিয়ে ধরে রাখতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

‘বিএনপি’র কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস জনগণ। আর আমাদের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণের আস্থা ও বিশ্বাস। তাই যে কোনো মূল্যে নেতা-কর্মীদেরকে দলের প্রতি জনআস্থা ধরে রাখতে কাজ করতে হবে। জনগণকে আস্থায় রাখতে তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে।’

তারেক রহমান আজ রোববার লন্ডন থেকে ভার্চূয়াল প্লাটফর্মে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলীয় বরিশাল ও উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগে বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যেগে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । রোববার বিকেলে বরিশাল মহানগরীর বন্দর রোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে এবং রংপুর শহরের শিল্পকলা একাডেমির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কীভাবে দেশকে পুনর্গঠন করতে চায় তারই সংস্কার হিসেবে বিএনপি’র পক্ষ থেকে ৩১ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি মানুষের কাছে তা পৌঁছে দিতে হবে। ৩১ দফায় কারও আপত্তি বা নতুন কোনো প্রস্তাবনা থাকলে তা সংযোজন করা হবে।
‘জনগণ যেভাবে বলবে সেভাবেই দেশ পরিচালিত হতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের। জনসমর্থনকে যে কোনভাবে বিএনপির পক্ষে ধরে রাখতে হবে।

তারেক রহমান বলেন, হাতের পাঁচ আঙ্গুল সমান নয়, মানুষও এক রকম হয় না। ৫ আগস্টের পর গত চার মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন। যে কারণে তাদের অনেকের কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না।

তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন।

জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন। তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন৷ তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে হবে।’

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের কবল থকে জনগণ রক্ষা পেলেও এখনও ষড়যন্ত্র চলছে। জনগণের আস্থা অর্জনের মধ্যদিয়ে দেশকে রক্ষা করতে হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

কোন স্বৈরশাসক স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে যাতে ক্ষমতায় আসলেও টিকে থাকা যায়।
বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, দলের বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নুসহ বিভাগের ৬ জেলার ৮ টি ইউনিট থেকে সুপার ফাইভ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বরিশালের ৫ শতাধিক নেতাকর্মী এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ কর্মশালায় দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ রংপুর বিভাগে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, ‘আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে, যেখানে সব মানুষ মতামত রাখতে পারে।’
তিনি জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে বলেন,জনগণের আস্থাকে রক্ষা করতে হবে। এ ব্যাপার সচেতন থাকতে হবে।’

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...