শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

হাইকোর্টে জামিন চেয়েছেন অভিনেত্রী শমী কায়সার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার।
রোববার (৮ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শমী কায়সারের আইনজীবী।
গত ৫ নভেম্বর দিবাগত রাতে এ মামলায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর এ মামলায় শমী কায়সারকে রিমান্ড শেষে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান আদালত।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় শমী কায়সার ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

এই বিভাগের সব খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) আবুধাবির শেখ...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর শাসনের আওতায় আনা এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে সরকার একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির...

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...

বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে...

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে...

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের...