রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

থার্টি-ফার্স্ট নাইটে তরুণরা পানি-টানি খায়, প্রকাশ্যে না করার আহ্বান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

থার্টি-ফার্স্ট নাইটে তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় পানি-টানি খায়, এ ধরনের কাজ প্রকাশ্যে না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টি-ফার্স্ট নাইটে আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়, এ ধরনের কাজ কনফাইন্ড (ঘরের মধ্যে বসে খেতে হবে), রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।
তিনি বলেন, অনেক সময় থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এটা যদি আপনারা আগে থেকে বুঝান যে, এটা করা ঠিক না। এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থার্টি-ফার্স্ট নাইটে সব বার বন্ধ রাখা হবে। রাস্তাঘাটে কেউ যেন বিশৃঙ্খলা না করে।
তিনি বলেন, যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ও ফানুস কোনোটাই অ্যালাউড না, সেহেতু আমরা থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে নিষেধ করেছি, কেউ যেন ফানুস না ওড়ায়।
এসময় জাহাঙ্গীর আলম বলেন, কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে আজ গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...