রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাফ জয়ী নারী ফুটবল দলকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সংবর্ধনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠ সকলকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার কক্সবাজারের ইনানিতে অবস্থিত বে ওয়াচে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

এসময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পি এসোসিয়েশনের পক্ষ হতে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিশাল এই অর্জনের পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুইজন কৃতী খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলরক্ষক মনোনীত হয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরো এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা। সেই সাথে সাফ চ্যাম্পিয়নশীপে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...