বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

স্লোগান এর ভূমিকা ভোলেননি তাঁরা

ঈদ শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বরেন্য ব্যক্তিবর্গ

- Advertisement -
Single page 1st Paragraph

শুরুটা করেছিলেন সারাদেশে ঝড় তোলা শিক্ষক মুন্সীগঞ্জ সদর থানার বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল। ৩০ এপ্রিল দুপুরে(শনিবার) এই প্রতিবেদককে কল দিয়ে তাঁর অন্যায় কারাবাসের সময় পাশে থাকার জন্য বারবার কৃতজ্ঞতা জানিয়ে সাপ্তাহিক স্লোগানকে ধন্যবাদ ও ঈদ শুভেচ্ছা জানান।একই সাথে স্লোগান এর মাধ্যমে নিজের এলাকা বিনোদপুরের সকল মুসলিম ভাইবোনকেও ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান তারকা বনে যাওয়া এই শিক্ষক।উনি যখন কথা বলছিলেন তখন তিনি এটিএন বাংলার স্টুডিওতে মুন্নী সাহার নির্দেশনায় একটি ঈদ অনুষ্ঠানের শ্যুটিং করছিলেন। তাঁর একটি ভিডিও ক্লিপও প্রতিবেদককে পাঠিয়েছেন।আবেগঘন কন্ঠে হৃদয় চন্দ্র মন্ডল বলেন,আজকের এই আমি আপনাদের ফসল।আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।
একই দিন ইফতারের পর অপ্রত্যাশীত কল আসে মিরকাদিম পৌরসভার সাবেক সফল মেয়র শহিদুল ইসলাম শাহিনের।ওনার সঙ্গে ঝলক হত্যাকান্ডের নিউজ কভার করতে গিয়ে সৌজন্য পরিচয় হয়েছিলো।সেই হত্যাকান্ডের ফলোআপ নিউজ করতে মিরকাদিম ঘুরে পাওয়া তথ্য নির্ভর নিউজ করেছিলাম।সেখানে মানুষের মনের কথাই উল্লেখ করা হয়েছিল।অনুশোচনায় ভুগছেন মিরকাদিম পৌরসভার মানুষ।জনাব শাহিন তা মনে রেখেছেন।গতকাল ফোন করে সেই কথাই জানিয়েছেন।সাপ্তাহিক স্লোগান এর জন্য অনেক দোয়া ও শুভকামনা জানিয়েছেন।কর্তৃপক্ষকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছেন।সাপ্তাহিক স্লোগান এর মাধ্যমে মিরকাদিম পৌরবাসী সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।

মুন্সীগন্জের আরও যাঁরা এই প্রতিবেদকের মাধ্যমে সাপ্তাহিক স্লোগান ও তাঁদের বন্ধু -স্বজনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা হলেন, জেলা শ্রমিকলীগের নেতা জনাব সেলিম সরদার,পন্চসার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ মামুন মিয়া,কবি নাজনীন সুলতানা, যুবনেতা আল-আমীন মনা ও সাংবাদিক বিপুল মাহমুদ প্রমূখ।
নারায়ণগঞ্জের তালিকা বেশ বড়।তবে যাঁদের কথা না বললেই নয়,কেবল এই ঈদ নয় সবসময় স্বপরিবারে স্লোগান এর সাথে যুক্ত থাকা সজ্জন আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচিত আলহাজ্ব জসিমউদদীন আহমেদ তাঁদের একজন। তিনি স্লোগান এর সাফল্য কামনায় দোয়া ও শুভকামনা জানান।স্লোগান এর মাধ্যমে গোগনগর ইউনিয়নের সকল কেও তিনি ঈদের শুভেচ্ছা জানান।সাপ্তাহিক স্লোগান সৎ রাজনৈতিক নেতৃত্বকে উৎসাহিত করে থাকে। সেই উৎসাহিত করার অংশ হিসেবে প্রতিবেদন করা জেলা শ্রমিক লীগের সদস্য সচিব  মোঃ কামাল হোসেন সাপ্তাহিক স্লোগান এর সকলকে ঈদের শুভেচ্ছা জানান।আরেক সৎ ও প্রবীণ রাজনীতিবিদ গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম এই প্রতিবেদকের মাধ্যমে স্লোগান পরিবারকে ঈদের শুভেচ্ছা জানান।সাপ্তাহিক স্লোগানকে ঈদ শুভেচ্ছা জানান, জেলা সাংস্কৃতিক জোট নেতা জহিরুল ইসলাম জহির,বুদ্ধিজীবী মৃণাল সেন,কবি ও সাহিত্যিক জাফর আহমেদ, সাংবাদিক মেহেদি মনজুর বকুল, সোহেল শিমুল সহ আরও অনেকে।
সকলের নাম দিতে গেলে বিশাল প্রতিবেদন হয়ে যায় তাই যাঁদের নাম অনুল্লেখ থাকলো তাঁরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনাদের সকলের শুভেচ্ছা পৌঁছে দিলাম এই প্রতিবেদনের মাধ্যমে সাপ্তাহিক স্লোগান কর্তৃপক্ষকে।সাপ্তাহিক স্লোগান এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের সকলের জন্য থাকলো ঈদ শুভেচ্ছা। ঈদ মোবার।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...