রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির অগ্রসরতার  পেছনে রয়েছে গণিতের অবদান : চুয়েট ভিসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “গণিত মৌলিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের প্রতিটা ক্ষেত্রে জ্ঞাতে-অজ্ঞাতে আমরা গণিতের দ্বারস্থ হচ্ছি। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির অগ্রসরতার পেছনে রয়েছে গণিতের অবদান। গণিত  ব্যবহারের মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের কাজ-কর্মগুলো সারতে হয়।  গণিতের নিজস্ব ভাষাটি বুঝতে পারলে অনেক জটিল বিষয়ে সমাধান করা যায় সহজে, ব্যাখ্যা বিশ্লেষণ করে উন্নয়ন করা সম্ভব। গণিতকে আমরা বহুমুখী কাজে ব্যবহার করতে পারি। আরো সহজ ও গণমুখী করতে পারি। বিশেষ করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক ভারসাম্য তৈরিতে কাজে লাগাতে পারি। বর্তমান সময়ে গণিতবিদ, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক কনফারেন্স অত্যন্ত সময়োপযোগী। এই কনফারেন্স থেকে প্রাপ্ত ফলাফল ভবিষ্যৎ বিশ্বের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি।”

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গণিত বিভাগের আয়োজনে ”3rd International Conference on Mathematical Analysis and Application in Modeling (ICMAAM-2024)” শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কখা বলেন। আজ ৫ই ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৪  সকাল ১০টায় চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর মিলনায়তনে আয়োজিত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন এবং অনলাইনে যুক্ত ছিলেন স্প্রিনজার ন্যাচার এর এক্সিকিউটিভ এডিটর জনাব মোহাম্মদ শামীম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স সভাপতি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের পিএইচডি স্টুডেন্ট জনাব শিপন চন্দ্র দেবনাথ ও তানিয়া নূর।

তিনদিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানী, ভারত, চেক রিপাবলিক, ব্রাজিল ও নেপালসহ বিশে^র বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়েন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নিচ্ছেন। এতে ৮ টি কি-নোট, প্ল্যানারী প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। কনফারেন্সে বাইরের বিভিন্ন দেশ থেকে ২৫০টি রিসার্চ পেপার জমা পড়ে এবং এর মধ্যে এক্সেপ্টেড পেপার ১২৫টি। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনে এবং বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেথিক্যাল বায়োলজি এর সহযোগিতায় উক্ত কনফারেন্সের থিম ”Applications of Mathematics for a sustainable world.” কনফারেন্সে স্পন্সর হিসেবে আছে – কনফিডেন্স সিমেন্ট, ওয়ালটন, সোনালী ব্যাংক, নিপ্পন পেইন্ট, ফ্যাক্টরী নেক্সট, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্টার্স রিফাইনারী, বারকোড ক্যাফে, বায়েজিদ মডেল স্কুল ও রিদিতা এ্যাপারেলস।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...