শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা প্রশাসনের অভিযান 

হাটহাজারীতে অবৈধ ভাবে ছড়া দখল করে নির্মিত দেয়াল উচ্ছেদ 

হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে  ছড়ার অংশ দখল করে  মো.আবছার নামে এক ব্যক্তির তৈরী করা গাইডওয়াল উচ্ছেদ করে  দিয়েছে উপজেলা প্রশাসন।
গত বুধবার( ৪ ডিসেম্বর)  উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের দক্ষিণ পাশে  সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, ওই ইউপির সরকারহাট বাজারের দক্ষিণ পাশ দিয়ে পূর্বদিকে চলে যাওয়া মরাছড়ার অংশ দখলে নিয়ে দোকান নির্মাণ করতে ওই এলাকার মো.আবছার গত কয়েকমাস ধরে কৌশলে নিয়ম বহির্ভূত ভাবে গাইডওয়াল নির্মাণের পর তা ভরাট করে ওই ছড়ার রুপ পরিবর্তন করে ফেলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পান। পরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা ওয়ালটি ভেঙ্গে গুড়িয়ে দেন। অভিযান পরিচালনার সময় ভূমি অফিসের কর্মকর্তাগণ ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।
অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমান আদালদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন  নাহার শারমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে পরিবেশ ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারী সম্পদ অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নাই বলেও জানান তিনি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এ অভিযানের সত্যতা গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...