শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকাসহ ২ ভাই গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)।
বুধবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে দুই ভাইকে গ্রেফতার করে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়।

ওসি মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়। তবে পালিয়ে যায় আরেক ইয়াবা ব্যবসায়ী বাবু। এ সময় তার বাসায় তল্লাশি করে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরাতন টয়লেটের ভিতর থেকে ২ লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ২০ লাখ টাকা।

বিপুল পরিমাণ ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...