বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বইমেলা আমাদের সংস্কৃতি, ভাষা এবং মুক্তচিন্তার প্রতীক : চসিক মেয়র ডা. শাহাদাত

১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘অমর একুশে বইমেলা আমাদের সংস্কৃতি, ভাষা এবং মুক্ত চিন্তার প্রতীক। এটি জাতির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চসিক সর্বাত্মকভাবে এই মেলার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করবে।

তিনি বলেন, বই জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে বিধায় তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি, কিশোর গ্যাং কালচার থেকে দূরে রেখে নৈতিক চিন্তাসমৃদ্ধ হিসাবে গড়ে তুলতে এবারের মেলার কলেবর আরো বৃদ্ধি করা হবে এবং এবার চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বইমেলায় সম্পৃক্ত করা হবে ।

আজ বৃহস্পতিবার চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা আয়োজনের এক প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন সিটি মেয়র।

মেলার কলেবর বৃদ্ধির অংশ হিসেবে সভায় সৃজনশীল প্রকাশক পরিষদের নেতৃবৃন্দ এবারের মেলার ভেন্যু নগরীর জিমনেসিয়াম মাঠে করার প্রস্তাব দেন। এছাড়া, মেলার সময়সূচি ১ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করার অনুরোধ জানান। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মেলার ভেন্যু নির্ধারনের চিঠি দেয়া এবং প্রস্তাবিত সময়সূচি নির্ধারণের কথা বিবেচনার ঘোষণা দেন।

সভায় মেয়র ডা. শাহাদাত বলেন, প্রকাশকদের প্রস্তাবসমূহ আমরা গুরুত্বসহকারে বিবেচনা করব। জিমনেসিয়াম মাঠে মেলা আয়োজন এবং সময়সূচি নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। আমি আশা করি, এই মেলা চট্টগ্রামের মানুষের মধ্যে জ্ঞানের প্রতি আকর্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ জাগাতে সহায়ক হবে।

চসিকের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বইমেলায় সম্পৃক্ত করতে হবে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে তারা বইয়ের প্রতি আগ্রহী হবে এবং জ্ঞানের জগতে প্রবেশের সুযোগ পাবে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের মেলা পরিদর্শন এবং বিভিন্ন সাহিত্যকর্মে অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেব। বইমেলা হবে তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন।”

তিনি আরও বলেন, ‘বইমেলাকে সফল করতে এবং পুরস্কার বিজয়ীদের তালিকা নির্ধারণের জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হবে। এসব কমিটি সঠিকভাবে কাজ করলেই বইমেলা সার্থকভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

প্রস্তৃতি সভায় উপস্থিত ছিলেন প্রকাশক ডা. মাহফুজুর রহামন, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, চট্টগ্রম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, জামাল উদ্দিন, মুহাম্মদ শামসুল হক, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...