বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ভারত পালানোর পথে চট্টগ্রামের পুরোহিত আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর পথে চট্টগ্রামের আশীষ পুরোহিত (৬৫) নামে একজনকে আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। তার নিকট বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ভারতীয়

আধার কার্ড পাওয়া যায়, এবং সে দ্বৈত নাগরিক বলে বিজিবি জানায়।
আজ বুধবার দুপুরে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগর বিওপির ২২০১/৬ নম্বর পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন অলিনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার (নায়েব সুবেদার) খুরশিদ আলম। আটক পুরোহিত আশীষ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে।

বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আশীষ পুরোহিত অলিনগর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে আমাদেরকে খবর দেয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ডের একটি স্ক্যান কপি, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র ও মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারত যাচ্ছিলেন বলে সে জানায়। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং অবৈধ পারাপারের দায়ে তাকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, সীমান্তের অলিনগর থেকে আশীষ পুরোহিতকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার কাছে বাংলাদেশের এনআইডি ও ভারতের আধার কার্ড পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...