মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে লামায় স্মরণ সভা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারা দেশে আহত ও নিহত শহীদদের স্মরণে বান্দরবান জেলার লামা উপজেলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.শাহাদৎ হোসেন, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সরকারী মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোনায়েম, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তমিজ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি আবদুর রব, জামায়াত ইসলামী বাংলাদেশ’র পৌর শাখার আমির ফারুক আহমদ, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও ছাত্র সমন্বয়ক মো. মনছুর আলম অতিথি ছিলেন। আলোচনা শেষে মুনাজাতের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের জন্য দোয়া করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী স্বাতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খাদ্য কর্মকর্তা সেলিম হেলালী, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার ও আইসিটি কর্মকর্তা সুব্রত দাশ প্রমুখ।
স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীণতার আরেক নতুন সূর্য পেয়েছি। এটিকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশকে গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহবানও জানান নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...