বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে হত্যা মামলার আসামি ২২ বছর পর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান থানার একাধিক হত্যা এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। আজিজুল রাউজান উপজেলাার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের আবদুল মোনাফের ছেলে।

২২ বছর পর রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, বছরের পর বছর বিদেশে আত্মগোপনে থাকলেও ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে ফিরেন এই সন্ত্রাসী। নিজেকে বিএনপির নেতা দাবি করে রাউজানে সাঁটানো হয় পোস্টারও। তিনি দেশে ফেরার পর বিগত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাউজান ফিরে লুটপাট, চাঁদাবাজিসহ নানা অপকর্ম শুরু করে। সর্বশেষ এক সিআইপির কাছ থেকে চাঁদা দাবি করে না পেয়ে অগ্নিসংযোগ, লুটপাট চালায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাম্মেল হোসেন জানান, কোতোয়ালী থানাধীন হোটেল সোনালীর সামনে অবস্থান করছে শীর্ষ সন্ত্রাসী আজিজুল; এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে সূত্রে বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। এছাড়াও সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।

গ্রেপ্তার আসামি আজিজুলের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতি সংশ্লিষ্ট ১২টি মামলার তথ্য পাওয়া গেছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...