শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

খেলাপী ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক পিএলসি. চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে অবস্থান কর্মসূচী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শ্রেণীকৃত ঋণ আদায়ে অগ্রণী ব্যংক পিএলসি. কর্তৃক ২৪ অক্টোবর ২০২৪ থেকে ২৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ০২ (দুই) মাস ব্যাপী খেলাপী ঋণ আদায় কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচীর অংশ হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি. চট্টগ্রামস্থ শীর্ষ ঋণখেলাপী হতে জনগণের আমানত এর বিপরীতে প্রদত্ত ঋণের অর্থ আদায়ের জন্য ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে আজ সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচী পালিত হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঋণ আদায়ের কৌশল হিসেবে খেলাপী ঋণগ্রহীতাদের উপর সামাজিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে এই অবস্থান কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি. চট্টগ্রাম সার্কেলের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ঋণ পরিশোধের বিষয়ে ঋণখেলাপী গ্রহক প্রতিষ্ঠানসমূহের অনীহার বিষয়টি জনসাধারণের সম্মুখে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মুখে তুলে ধরতেই এই অবস্থান কর্মসুচী।

খেলাপী ঋণ সংস্কৃতি ব্যাংকের অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ। ব্যাংকিং সেক্টরে যা একটি মারাত্নক ক্যান্সারের ন্যায় ব্যাধি। ফলে খেলাপী ঋণ আদায়ের কোন বিকল্প নাই।

অগ্রণী ব্যাংক পিএলসি. চট্টগ্রাম সার্কেলের শীর্ষ ঋণ খেলাপী প্রতিষ্ঠানগুলো হলোঃ “সাদ মুসা ফেব্রিক্স লিমিটেড (ইউনিট-১ ও ২), “মেসার্স জয়নাব ট্রেডিং কোং লিঃ, আবদুল্লাহ মাহমুদ (ব্যবস্থাপনা পরিচালক), “মেসার্স ম্যাক শীপ বিল্ডাস, মোঃ আলা উদ্দীন (চেয়ারম্যান), সিএসএস কর্পোরেশন (বিডি) লিঃ, ইন্ট্রাকো সিএনজি লিমিটেড, “সামান্নাজ সুপার অয়েল, “স্টার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ, “মেসার্স আরাফাত ষ্টীল ইন্ডাঃ, “মেসার্স মিসম্যাক শীপ ব্রেকিং ইন্ডাষ্ট্রি, মেসার্স সিদ্দিক ট্রেডার্স, মেসার্স এফ এন্ড এফ শীপ রিসাইক্লিং, মেসার্স মাহী ফিস প্রসেসিং লিঃ এম রহমান স্টিল, এপিটি ফ্যাশন, শফিক ষ্টীল, রুবাইয়া ভেজিটেবল, মেসার্স কন্সেপশন সী ফুড লিঃ, মেসার্স বাংলাদেশ ইলেকিট্রিসিটি মিটার কোঃ লিঃ, দোভাষ শিপিং লাইন্স, মেসার্স হাসান এন্টারপ্রাইজ।

অগ্রণী ব্যাংক পিএলসি., চট্টগ্রাম সার্কেলের মোট খেলাপী ঋণের পরিমাণ প্রায় ১৬৮৮ কোটি টাকা। যার মধ্যে এই সব শীর্ষ ঋণখেলাপী প্রতিষ্ঠানের খেলাপী ঋণের পরিমাণ প্রায় ১৪৭০ কোটি টাকা।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...