রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গু কেড়ে নিল প্রাণ

১৬ ডিসেম্বর বিয়ে হওয়ার কথা ছিল তামান্নার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণ ঠিক হয় ইসরাত জাহান তামান্নার। ঠিক হয় কমিউনিটি সেন্টারও। তামান্নার বয়স ২৩ বছর। এদিকে এ বিয়েকে কেন্দ্র করে পুরো বাড়িজুড়ে সকলই আনন্দে ভাসছিল।

আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিন ঠিক হয়েছে চট্টগ্রাম নগরীর বলিরহাট এলাকার বাসিন্দা আব্দুর রহিমের পুত্র প্রবাসী মোঃ সাহেদ এর সাথে। এরই মধ্যে তামান্নার শরীরে জ্বর হয়। তখন তার শরীর আস্তে আস্তে অবনতি হতে থাকে।

এদিকে শরীরের অবনতি দেখে এ সময় তার পরিবার চট্টগ্রামে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান পরীক্ষা করানোর জন্য। এ অবস্থায় পরে তাকে অপর আরোও একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়।

সেখানে দুইদিন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মৃত্যু ও ডেঙ্গু জ্বরের সাথে জীবন যুদ্ধ করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় ২০ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬ টার সময় মারা যায় সে। এদিকে তামান্নার নিহতের খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্বজনদের কান্নায় মহুর্তে আকাশ বাতাশ ভারি হয়ে উঠে।

তামান্না সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার মোঃ দিদারুল আলমের মেয়ে।

তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন, এ মৃত্যু কোনো ভাবেই মেনে নেয়া যায় না। ভাগ্নিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারিনি। আমার ভাগ্নি ভুল চিকিৎসার কারনেই মারা গেছে। ওমান প্রবাসী মোঃ সাহেদ এর সাথে আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল।

কিন্তু আমার ভাগ্নি আর বিয়ের পিড়িঁতে বসতে পারলোনা। তার আগেই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চিরতরে চলে গেল। তাকে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...