রবিবার, ১৬ আগস্ট ২০২৬

অটিজম শিশুদের স্বাস্থ্য সেবা ও অভিভাবকদের কর্মশালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং স্পিচ ডিলে শিশুদের বিষয়ে সিভা স্কুল অটিজম’র উদ্যোগে বিদ্যালয়ের স্বাস্থ্য সেবা এবং অভিভাবকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের উপদেষ্টা ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের প্রধান স্পেশাল শিশু বিশেষজ্ঞ ডা. অধ্যাপক ডা. মাহামুদ এ চৌধুরী আরজু বলেন, সিভা স্কুলের উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা এবং অভিভাবকদের কর্মশালার গুরুত্ব অত্যন্ত বেশি। এসব কর্মসূচি শিশুদের শারীরিক, মানসিক ও বিকাশগত স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং তাদের পিতামাতার জন্য সঠিক দিকনির্দেশনা সরবরাহ করে। স্বাগত বক্তব্যে সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মুরাদ বলেন, অটিজম শিশুদের জন্য সিভা স্কুল আলাদা ‘সেন ডিপার্টমেন্ট’ প্রতিষ্ঠা করেছে। যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) আক্রান্ত শিশুদের বিকাশ ও উন্নতির জন্য বিশেষ সুবিধা প্রদান করছে। বিগত ৮ বছর ধরে এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে এবং ১ হাজর ৫০০ এর অধিক শিশুকে একাডেমিক শিক্ষা ও থেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন ও পড়াশুনার সুযোগ করে দিয়েছে।

সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু বলেন, সিভা স্কুলে সেন ডিপার্টমেন্টে শিশুদের আলাদা একাডেমিক শিক্ষা ও থেরাপি দেয়া হয় । আমাদের স্কুলে চট্টগ্রামের বেস্ট স্পেশাল এডুকেটর, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, বিহেভিয়র থেরাপিস্ট টিম রয়েছে। সিভা সেন ডিপার্টমেন্ট থেকে একাডেমিক শিক্ষা ও থেরাপি নিয়ে অনেক শিশু স্বাভাবিক জীবন যাপন ও পড়াশুনা করে যাচ্ছে।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...