বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা

সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিক যুগেও আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের বস্টন অঙ্গরাজ্যের ১৬২ মাইস্টিক এভিনিউ, মেডফোর্ড, এমএ হলে এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে এক উন্মুক্ত গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।গত ১৫ নভেম্বর ‘The Spiritual wisdom of Sufism in addressing global political and moral crises’ বিষয়ের উপর অনুষ্ঠিত উক্ত গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। এমআইটির পোস্ট ডক্টোরাল স্কলার ড. এম ইমরানুল করিম ইয়াকুবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন-তেলাওয়াত করেন আহমদ নবী।

আলোচনায় বক্তারা বলেন, সুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন বর্তমান আধুনিক যুগেও সমাজে আন্তরিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলাম অনেক বেশি ইনক্লোসিভ। মানুষের কল্যাণ বয়ে আনে এমন নতুন চিন্তা ভাবনাকে ইসলাম সব সময় উৎসাহিত করে। অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম হচ্ছে একটি আধ্যাত্মিক ধর্ম। সামগ্রিক ইসলামের একটি অংশ হলো রাজনীতি। আমরা যদি আধ্যাত্মিকতার উপরে রাজনীতিকে প্রায়োরিটি দিই- তখন মূলত কোরআনকে সংকীর্ণ করে ফেলা হয়। ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন ভার্জিনিয়া জর্জ মেশন ইউনিভার্সিটির রিলিজিয়াস স্টাডিজ অধ্যাপক ড. সারোয়ার আলম ও ইলিনয়স স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকলাইন খোরশেদ। এছাড়াও ‘ডিজাস্টার চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল’ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শিশু অধিকার সংরক্ষণ আন্দোলনে বিশেষ অবদান রাখা ব্যক্তি ডা. এহসান হক, হার্ভার্ড মেডিকেল স্কুল এফিলিয়েটেড রিসার্চ প্রজেক্টের গবেষণা সহকারী টিপু চৌধুরী, ডিপার্টমেন্ট অব কনজারভেশন এন্ড রিক্রিয়েশন (ডিসিআর) বস্টন এর ইনভাইরমেন্টাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নোমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক ওসমান গনি, কনভেনিয়েনস স্টোরস ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও সংগঠক হুমায়ুন মোর্শেদ, দৈনিক আজাদী’র প্রাক্তন আলোকচিত্র সাংবাদিক তাপস বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মেহেদী ইমাম ও মোহাম্মদ লোকমান আলোচনায় অংশ নেন ।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...