শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডের ছোট দারোগারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ ইমরুল হক (৪৮) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার ছোটদারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা।

সে খাগড়াছড়ি জেলার ইসলামপুর গ্রামের মহিউদ্দিন আহমেদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরুল মোটরসাইকেল যোগে সীতাকুণ্ডের দিকে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আবদুল হাকিম বলেন, মোটরসাইকেল আরোহী মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পিছন থেকে একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...