বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চান্দগাঁও থানার অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অর্থ-আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিএমপি চান্দগাঁও থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) সকালে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন– নগরীর হালিশহর এলাকার মো. হাসান আলীর ছেলে মোঃ নাছির (৪২) এবং একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ ইমরান হোসেন (৫৮)।

পুলিশ জানিয়েছে, গত ১১ নভেম্বর রাতে একজন ব্যবসায়ী চান্দগাঁও রাস্তার মাথা হতে তার বাড়ির উদ্দেশ্য একটি সিএনজিতে উঠেন। পরে সিএনজিতে রাখা তার ব্যাগটি ভুলবশত না নিয়ে নেমে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজির পর সিএনজির সন্ধান মিললেও গাড়িতে থাকা ব্যাগটি পাওয়া যায়নি। ওই ব্যাগের ব্যবসায়ীর নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও জমি সংক্রান্ত মূল্যবান কিছু কাগজ ছিল বলে জানা যায়।

পরে ওই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করলে ওই মামলায় অভিযান চালিয়ে রবিবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার ও সিএনজিটি উদ্ধার করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ব্যবসায়ীর অর্থ-আত্মসাতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...