শনিবার, ২৭ জুন ২০২৬

সরকারি চাল বিভিন্ন নামে বস্তায় ভরে বিক্রি, খাজা ভাণ্ডারকে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে খাদ্য অধিদপ্তরের সরকারি মোটা চাল চিকন চালে রূপান্তর করে বিভিন্ন ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাত করার দায়ে মেসার্স খাজা ভান্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি খাদ্য অধিদপ্তরের মোটা চাল নিজস্ব গুদামে মেশিনের সাহায্যে চিকন চালে রূপান্তর করে বিভিন্ন ব্রান্ডের চালের নাম দিয়ে বাজারজাত করে। সেই সঙ্গে চালের বস্তায় ওজনেও কম পাওয়া গেছে।

এরআগে ১৩ নভেম্বর রাতেও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে গুদামটিতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অসঙ্গতি পাওয়ার পরও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা না থাকায় সেদিন বিষয়টি সুরাহা করা সম্ভব হয়নি। পাহাড়তলী থানা পুলিশের জিম্মায় রাখা হয় গুদামটি। পরবর্তীতে আজ বিকেলে ফের অভিযান চালিয়ে মেসার্স খাজা ভান্ডারের মালিক সাহাবুদ্দিন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে পাহাড়তলী থানা পুলিশ সহযোগিতা করে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...