বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় ২ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) গভীর রাত ২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসসভার আল্লাই কাগজী পাড়া এলাকা থেকে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে বান্দরবান জেলার লামা থানার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছাবাজার এলাকার মৃত আবুল কাসেমের পুত্র মো: শাহিন (২০) ও একই এলাকার জাফর আলমের পুত্র আবদুল মুবিন (২১)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে নাম্বারবিহীন একটি চোরাই ডিসকভার মোটরসাইকেল ও দুইটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, থানার উপ পরিদর্শক সোহেল মিয়া ও সহকারী উপ পরিদর্শক আলিমুল্লাহ্ রাতে পৌরসদরের ডাকবাংলো এলাকায় ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পায়, মহাসড়কের কাগজী পাড়া এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে একটি দল অবস্থান করছে।
এ খবর পাওয়ার পর পুলিশের টিম ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইটি মোটরসাইকেল নিয়ে আরো ৪ যুবক পালিয়ে যায়। এসময় একটি মোটরসাইকেল আটকিয়ে দুই যুবককে আটক করা হয়।
আটককৃতদের স্বীকারোক্তিতে তারা যানবাহন থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানান।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নুর বলেন, আমাদের নিয়মিত টহল টিমের অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী রবিবার আদালতে তাদের রিমান্ড শুনানী হবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...