বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশ্ব ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবস পালন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের উদ্যোগে বিশ্ব ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবস উপলক্ষে বুধবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে হাসপাতাল কম্পাউন্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে কেক কেটে দিবসের উদ্বোধন পরবর্তী ও আলোচনা সভা হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. পলাশ নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুনিয়র কনসালট্যান্ট ডা. পলাশ নাগ। হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক-নার্স ও কর্মচারীরা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কাঁেধর ব্যাথা ব্যবস্থাপনা ও ফিজিওট্রিস্টের ভূমিকা কি হতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসাথে দেশের মানুষের চিকিৎসাসেবার মান উন্নতকরণে ও পূনর্বাসন চিকিৎসায় ফিজিয়াট্রিস্টগণ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভায় ডা. পলাশ নাগ জানান, ২০২৩ সালের এই দিনেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগের যাত্রা শুরু হয়। এরপর থেকে চট্টগ্রাম জেলার সাধারণ মানুষের সাথে অত্র হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীবৃন্দও এর সেবা পেয়ে আসছেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...