বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ১-০ গোলের হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায় সফরকারী মালদ্বীপের কাছে দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে হেরেছে তপু বর্মনের দল। ১৮ মিনিটে মালদ্বীপের পক্ষে জয়সূচক গোলটি করেন আলি ফাসির।

ম্যাচের শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রন ছিল বাংলাদেশের কাছে। স্বাগতিকরা বেশ কিছু গোলের সুযোগও তৈরী করেছিল। কিন্তু ১৮ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় সফরকারীরা। হামজা মোহাম্মদের ফ্রি-কিক থেকে পোস্টের খুব কাছে থেকে অনেকটা ফাঁকায় দাঁড়ানো আলি ফাসিরের হেড আটকানো সম্ভব ছিলনা বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার।

পরের মিনিটেই কাউন্টার এ্যাটাক থেকে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ডি বক্সের সামনে থেকে সোহেল রানার বাম পায়ের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
৩০ মিনিটে আবারো গোলের সুযোগ তৈরী করেছিল বাংলাদেশ। ইসা ফয়সালের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচে ফেরার জন্য মালদ্বীপের রক্ষনভাগের উপর চেপে বসে বাংলাদেশ। ৩৩ মিনিটে ফয়সালের এ্যাসিস্টে পোস্টের খুব কাছে থেকে ফরোয়ার্ড রাকিব হোসেনের শক্তিশালী শট মালদ্বীপের ডিফেন্ডার ইরুফানের গায়ে লেগে বাইরে চলে যায়।

৪৪ মিনিটে ডানদিক থেকে শেখ মোরসালিনের কর্ণার থেকে সোহেল রানার শট পোস্টে লেগে ফেরত আসলে হতাশ হতে হয় বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে মালদ্বীপ বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। ৪৯ মিনিটে আহমেদ আইয়ামের জোড়ালো শট সাইড পোস্টে লাগলে ব্যবধান বাড়াতে পারেনি মালদ্বীপ।

সফরকারী গোলরক্ষক হুসেন শরীফ দ্বিতীয়ার্ধে দারুন কিছু সেভে মালদ্বীপকে রক্ষা করেছেন। ৭০ মিনিটে শাহরিয়ার ইমনের হেড অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। ৭৪ মিনিটে বদলী খেলোয়াড় মজিবুর রহমান জনি শক্তিশালী শট দারুন দক্ষতায় রুখে দেন শরীফ।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের দুটি ভাল সুযোগ পেয়েছিল। কিন্তু স্বাগতিক ফরোয়ার্ডদের হতাশ করে শরীফ মালদ্বীপকে জয় উপহার দেন।
এই একই ভেন্যুতে আগামী শনিবার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়ার অনুপস্থিতিতে আজকের ম্যাচে অধিনায়কত্ব করেন ডিফেন্ডার তপু বর্মন। পারিবারিক কারনে নভেম্বরের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচে খেলছেন না জামাল ভূইয়া।

কিংস এরেনায় গত বছর অক্টোবরে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করেছিল। এতে মালদ্বীপ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে যায়। এক বছর পর এই মাঠেই বাংলাদেশকে হারিয়ে মালদ্বীপ মধুর প্রতিশোধ নিলো।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ (অধিনায়ক), শাকিল আহাদ তপু, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, মো: হৃদয়, সোহেল রানা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...