সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা অনুষ্ঠিত

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মো. ফরহাদ আজিম, জুনিয়র প্রোগ্রাম অফিসার উসিনু মারমা ও মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভায় অংশ গ্রহণ করেন ফোরামের ১২ সদস্য। সভাটি প্রতি ৩ মাস পর পর বিভিন্ন পাড়া থেকে প্রান্তিক কৃষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, কারবারি ও হেডম্যানদের নিয়ে- কৃষি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক সমস্যা, এলাকায় বিরাজিত সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সভায় মংশৈফ্রু মারমা পাড়ার নদী ভাঙন ও গাজী পাড়ায় স্থিত টিউবওয়েলটি নষ্ট হওয়ায় সুপেয় পানি অভাব উঠে আসে। এই দুই সমস্যার মধ্যে প্রথমটি অতি দ্রুত সমাধান না হলে মংশৈপ্রু পাড়া বসবারত ১৫ টি পরিবার ও চাষযোগ্য জমি নদীর বুকে বিলীন হয়ে যাবে। আর দ্বিতীয়টি সমাধান না হলে গাজী পাড়ায় সুপেয় পানি অভাবে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া সম্ভাবনা রয়েছে।

এ সময় বিগত এক বছরে ফোরাম সদস্য কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম নিয়ে মূল্যায়ন করা হয়। বিগত এক বছরের ফোরাম সদস্যের কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীদের সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি, নলকূপ মেরামত, কৃষি পরিবেশ প্রতিবেশ রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান, ফোরামের সভাপতি হ্যাপী মারমা।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...