বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির রামগড় জোন কর্তৃক আয়োজিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

শ্যামল রুদ্র : খাগড়াছড়ি 
- Advertisement -
Single page 1st Paragraph

 ১০ নভেম্বর রবিবার সকালে খাগড়াছড়ির রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   বৈঠকে উত্থাপিত বিষয়গুলো হচ্ছে, পাহাড়ী ও বাঙালিদের মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ক বজায় রাখা, দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা, কোন ব্যক্তি বা সংগঠনের দ্বারা দায়িত্বপূর্ণ এলাকায় যাতে আইন শৃংখলা বিঘ্নিত না হয় এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, বিবেক ও ন্যায়বিচারকে অনুপ্রাণিত করে সকল রাজনীতিবিদদের সততা এবং নিষ্ঠার সাথে কাজ করা, বর্তমান বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাপী যে আগ্রহ ও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দেশের স্বার্থে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো, দায়িত্বপূর্ণ এলাকায় সংখ্যালঘুদের উপর হামলা প্রতিরোধ করা এবং জোন কমান্ডার বলেন, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে । এছাড়াও পাহাড় নিধন করে কাঠ ও বাঁশ কাটা এবং বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা, পাশাপাশি  যে কোন ধরণের ঘটনা,দূর্ঘটনা,চাঁদাবাজী,অপহরণ,সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে অবহিত করণ।

 সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপনসহ বিজিবি‘র সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময়, সভায় রামগড় জোনের সহকারী পরিচালক, স্থানীয় সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্বপূর্ণ এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...