রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রবর্তক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের ৯৫৬ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুদক। গতকাল প্রতিষ্ঠানটির হল রুমে এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম।

সভাপতিত্ব করেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম দুদক কর্তৃক মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ৯৫৬ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণে ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তরা দুর্নীতি প্রতিরোধে দুদকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের জীবনের সব পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মো. আবুল হোসেন বলেন, দুদকের পাশাপাশি সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দুদক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপ–পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত ও প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...