শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ২১ ম্যাজিস্ট্রেটের অভিযান : ২১৮ মামলায় ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

কঠোর লকডাউনের ৪র্থ দিনে নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় ২১৮টি মামলায় ১ লাখ ২৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। সোমবার দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ১৮ জন ম্যাজিস্ট্রেট, বিআরটিএ’র ২ জন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ জনসহ মোট ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্যে নগরীর বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনায় করেন ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান চালান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান। পাশাপাশি আকবরশাহ, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলী এলাকায় ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ও ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী। খুলশী, চাঁন্দগাও ও পাঁচলাইশ এলাকায় ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ ও ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরী ও ম্যাজিস্ট্রেট খিন ওয়ানু চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। চান্দগাঁও, পাঁচলাইশ ও খুলশী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মো রাজিব হোসেন ও ম্যাজিস্ট্রেট ও প্লাবন কুমার বিশ্বাস ।
অন্যদিকে নতুনব্রীজ, মইজ্জারটেক এলাকায় বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলি, লালখান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...