শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

সংবিধানে চব্বিশের গণঅভ্যুত্থানের আলোকে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে : আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধানে চব্বিশের গণঅভ্যুত্থানের ফলে মানুষের মনে তৈরি হওয়া সকল আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘এই সংস্কার কমিশন, বর্তমান অন্তর্বর্তী সরকার-এর সব পদক্ষেপ গত ১৬ বছরের ফ্যাসিবাদকে বিলুপ্ত করতে দেশের হাজারো মানুষের আত্মদানের ফসল। চব্বিশের গণঅভ্যুত্থানের, মানুষের আত্মত্যাগের প্রতিফলন না থাকলে কি হিসেবে আমরা সংবিধানের সংস্কার বা পরিমার্জন করবো? যেহেতু এই ইতিহাসকে পাশ কাটিয়ে কোনও সংস্কারই সম্ভব নয়, সেহেতু আমরা এও মনে করি যে চব্বিশের গণমানুষের বিপ্লবকে ডকুমেন্টেড (ইতিহাসে লিপিবদ্ধ) করা শুধু জরুরিই নয়, অনিবার্যও বটে।’

১৯৭৫ সালে বাকশাল গঠনের পর থেকে ক্ষমতা বাক্সবন্দী করে রাষ্ট্রপতির বা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার প্রথাই ক্ষমতা এককেন্দ্রীকরণের পদ্ধতি এবং এ কারণেই বাংলাদেশে ফ্যাসিবাদী রাষ্ট্র-ব্যবস্থা গড়ে উঠেছিলো উল্লেখ করে সংস্কার কমিশন প্রধান বলেন, ‘আমাদের সুস্পষ্ট লক্ষ্যগুলোর মধ্যে একটি হচ্ছে ভবিষ্যতে যেকোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যেন না গড়ে উঠে। তার একটা সুবন্দোবস্ত করা।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর অনেক কথাই উন্মুক্তভাবে আলোচনা করা যাচ্ছে ও হচ্ছে। একজন কতবার প্রধানমন্ত্রী পদে আসতে পারবেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতার জায়গা -এসকল বিষয় আমাদের আলোচনায় উঠে আসছে। এ বিষয়ে আমরা সাধারণ মানুষ, সুশীলজন এবং আমাদের অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে এই আন্দোলনের অভিপ্রায় ও মানুষের আকাক্সক্ষা কমিশনের সুপারিশের মধ্য দিয়ে সরকারের কাছে তুলে ধরবো।’

তিনি জানান,‘সরকারের কাজ সুপারিশসমূহ বিবেচনায় এনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের আকাক্সক্ষার বাস্তবায়ন করা। সরকার পরবর্তীতে এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করবেন। সেখানে রাজনৈতিক দলগুলোকেও তাদের জায়গা থেকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। কারণ এই আন্দোলন থেকে তাদেরও অনেক কিছু বুঝার বা শেখার রয়েছে।’

এসময় সংবিধান সংস্কার কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

তানজিদের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

ওপেনার তানজিদ হাসানের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশন নিজেদের করে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ১৩৪...

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞাকালে জেলেদের জীবন–জীবিকায় যাতে কোনো...

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক...

সর্বশেষ

তানজিদের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

ওপেনার তানজিদ হাসানের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের...

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মা ইলিশ...

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...