বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ফাহিম ইভান (১৯) মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে নগরীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ওই শিক্ষার্থী উপজেলার পাইন্দং ইউপির খলিফার বাড়ির সৌদি প্রবাসী জানে আলমের পুত্র।

ফাহিম ফটিকছড়ি সরকারি কলেজের একাউন্টটিং ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন। এর আগে গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকারহাট এলাকায় অনার্স পরীক্ষা শেষ করে হাটহাজারী থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় গাড়ির সামনে চলে আসা পথচারীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফাহিম। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে ৩দিন আইসিইউ এবং লাইফ সাপোর্টে রাখার পর বৃহস্পতিবার সে মারা যায়।

উল্লেখ্য, এ ঘটনার ২দিন পূর্বে উপজেলার একই এলাকার যুবক মো: আব্বাস চৌধুরী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুদিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার মৃত্যুবরণ করেছে। এদিকে পরপর একইভাবে দুটি তরতাজা প্রাণ যাওয়াতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের নিয়ে বন্ধুবান্ধব থেকে শুরু করে অন্যান্যদের শোক প্রকাশের পাশাপাশি মোটরসাইকেল চালানোর সময় গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়েও পোস্ট দিতে দেখা যায়।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...