বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাফ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। আজ নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফের শ্রেষ্ঠত্ব দখল করেছে সাবিনা খাতুনের দল।

ফাইনালের প্রথমার্ধ গোলশুন্য থাকার পর মনিকা চাকমার গোলে ৫২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। চার মিনিটের মধ্যে স্বাগতিকদের সমতায় ফেরান আমিশা কার্কি। ৮১ মিনিটে ঋতুপর্না চাকমার দুর্দান্ত গোলে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

২০২২ সালে এই স্টেডিয়ামেই নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। সেই আসরে স্কোরলাইন ছিল ৩-১।

প্রথমার্ধে উভয় দলই বেশ কিছু সুযোগ তৈরী করেছিল। ১০ মিনিটে প্রথম একটি ভাল সুযোগ পায় নেপাল। সাবিত্রা ভান্ডারি মধ্যমাঠ থেকে একটি লম্বা পাস রিসিভ করে পাশে থাকা আমিশা কার্কির দিকে বাড়িয়ে দিয়েছিলেন। বক্সের ঠিক বাইরে থেকে কাকরির ডান পায়ের শট ক্রসবারে লেগে ফেরত আসে। ২৮ মিনিটে আবারো আমিশার ভুলে নেপালের স্বপ্ন ভঙ্গ হয়। সাবিত্রার কাছ থেকে আসা বল নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন আমিশা।

৩৫ মিনিটে নেপালের রক্ষনভাগের ভুলে সুযোগ পেয়েছিলেন মনিকা। কিন্তু সঠিকভাবে শট নিতে ব্যর্থ হন তিনি। বল চলে যায় পোস্টের ওপর দিয়ে। সেভাবে ভাল কোন আক্রমন প্রথমার্ধে করতে না পারলেও বাংলাদেশ দুটি কর্ণার পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি সাবিনার দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই চেষ্টা করে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার। যদিও প্রথম কয়েকটি প্রচেষ্টা সফল হয়নি।

আক্রমণের ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ এক আক্রমণে জটলার মধ্যে থেকে নেপালের রক্ষণভাগ ভেদ করে বাংলাদেশকে এগিয়ে দেন মনিকা চাকমা।

ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা প্রীতি রাইয়ের অসাধারণ এক থ্রু পাস থেকে লক্ষ্যভেদ করে আমিশা। এই গোলে চার মিনিটের মধ্যেই সমতায় ফিরে নেপাল। গোলবার ছেড়ে কিছুটা এগিয়ে আসা গোলরক্ষক রুপনা চাকমার পক্ষে এই গোল আটকানো সম্ভব ছিলনা। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন মারিয়া মান্ডা। দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়ে নেপালকে রক্ষা করেন গোলরক্ষক আঞ্জিলা।

৭১ ও ৭৬ মিনিটে দুটি আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হয় নেপাল। তবে ম্যাচের দৃশপট পাল্টে যায় ৮১ মিনিটে। বামদিক থেকে খ্রো-ইন থেকে পাওয়া বলে ঋতুপর্নার অসাধারাণ কোনাকুনি শটটি স্বাগতিক গোলরক্ষকের পক্ষে আটকানো কঠিন ছিল।

স্টেডিয়াম ভর্তি দর্শককে নিশ্চুপ করে দিয়ে বাংলাদেশ শিবির উল্লাসে ফেটে পড়ে। ইনজুরি টাইমের পাঁচ মিনিটে আর কোন দলই গোলের দেখা পায়নি। এর মাধ্যমে টানা দ্বিতীয় আসরে সাফের শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো বাংলাদেশ।

সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে।

স্ট্রাইকার মোসাম্মত সাগরিকার স্থানে শামসুন্নাহার জুনিয়র দলে ফিরেছেন। ভুটানের বিপক্ষে সেমিফাইনালে মূল দলে ছিলেন সাগরিকা।

বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার জুনিয়র, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্না চাকমা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভিন, মারিয়া মান্ডা।

এই বিভাগের সব খবর

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ...

সর্বশেষ

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...