শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

চসিকের সাবেক কাউন্সিলর ডিউক খুলনায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সদ্য সাবেক কাউন্সিলর নাজমুল হক (ডিউক) খুলনা মেট্টোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গত রাত (সোমবার) সাড়ে ১২টার দিকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কেএমপি’র খান জাহান আলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্টোপলিটন পুলিশ উত্তর জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) লেয়াকত হোসেন ও খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

গ্রেপ্তার নাজমুল হক ডিউক নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে সিএমপি ডবলমুরিং মডেল থানায় মামলা রয়েছে বলে বিশেষ সূত্রে জানায়।

অভিযান ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর (রোববার) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাবেক এই কাউন্সিলরের বড় ছেলের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে তিনি খুলনায় অবস্থান করছিলেন।

রাতেও তিনি খুলনা শিরোমনি এলাকায় ছেলের সাথে সময় কাটান। গত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার রিকুইজিশন এর মাধ্যমে খুলনা মেট্টোপলিটন পুলিশ (কেএমপি) এর খান জাহান আলী থানা পুলিশ তাকে একটি বাসা থেকে আটক করেন। পরে দুপুরের দিকে সিএমপি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ঘটনাটি সত্য, গ্রেপ্তার কাউন্সিলর ডিউককে নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ খুলনা থেকে নিয়ে আসতেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে সিএমপিতে এসে পৌঁছবেন।’

এই বিভাগের সব খবর

তানজিদের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

ওপেনার তানজিদ হাসানের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশন নিজেদের করে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ১৩৪...

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞাকালে জেলেদের জীবন–জীবিকায় যাতে কোনো...

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক...

সর্বশেষ

তানজিদের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

ওপেনার তানজিদ হাসানের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের...

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মা ইলিশ...

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...