রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কমিটির প্রথম সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গত বছর প্রথম আয়োজনেই ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সাড়া ফেলেছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। এবার সেটি আয়োজিত হচ্ছে আরও বড় পরিসরে। বাড়ছে ভেন্যু ও দলের সংখ্যা। আগামী ১৭ নভেম্বর শুরু এই টুর্নামেন্টে এবার অংশ নেবে ৪০টি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে শুরু হবে টুর্নামেন্ট, খেলা হবে ঢাকা, খুলনা ও রাজশাহীতেও। ঢাকা অঞ্চলে ২৪টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে, চট্টগ্রামে ৮টি এবং খুলনা ও রাজশাহীতে ৪টি করে। গতকাল প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রথম সভায় এবারের টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে নানা বিষয়ে আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা ও টেকনিক্যাল কমিটির প্রধান এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, ইমতিয়াজ আহমেদ নকীব, আলফাজ আহমেদ ও মামুনুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হক, পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ, ক্রীড়ালেখক ইকরামউজ্জমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব রেফারিজ ও সাবেক ফিফা রেফারি আজাদ রহমান।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইস্পাহানি টি লিমিটেডের পক্ষ থেকে ছিলেন মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান, উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি ও উপব্যবস্থাপক আবদুল্লাহিল মামুন। আয়োজক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র; ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান, হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুলের সঙ্গে আরও ছিলেন প্রচার সহযোগী এটিএন বাংলার প্রোগ্রাম হেড তাশিক আহমেদও।

দেশের বাইরে থাকায় সভায় সাবেক তারকা ফুটবলার ও কোচ সাইফুল বারী, বিপ্লব ভট্টাচার্য, দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং প্রথম আলো ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে গতবারের মতো এবারও প্রথমে হবে আঞ্চলিক পর্ব। চট্টগ্রামে টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনের পর রাজশাহী ও খুলনা ঘুরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মূল পর্ব হবে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় মাঠে।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে। দেখা যাবে প্রথম আলোর ফেসবুক ও ইউটিউবেও। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ দল ৩ লাখ। গত বছর ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ৩২টি দল। ফাইনালে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গণবিশ্ববিদ্যালয়।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...