শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে ২ গরু চুরি মামলায় ৪ চোরকে গ্রেফতার ও ৬টি গরু উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে ২টি গরু চুরি মামলায় ৪জন চোরকে গরুসহ গ্রেফতার ও চুরি হওয়ায় ৬টি গরু উদ্ধার করে থানা পুলিশ। ২৬ অক্টোবর বিকেলে পোপাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ৫টি গরু সহ ১ চোরকে আটক করা হয়। চুরি হওয়ায় গরুরের মালিক বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের পোপাদিয়া ৫নং ওয়ার্ডে অলি মেম্বারের বাড়ী দৌলত মিয়া বাদি হয়ে বোয়ালখালী থানায় গরু চুরি মামলা করেন।

তিনি বলেন আমার গোয়াল ঘর হইতে গত ২১ অক্টোবর তারিখ রাতে যে৷ কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা ১ টি হালকা লাল রংয়ের বড় গাভী ও ০১টি ছোট লাল রংয়ের (বকনা) বাছুর চুরি করে নিয়ে যায়। এ মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে পোপাদিয়া এলাকায় অভিযানকালে চোরাই ৫টি গরু সহ চোর মোঃ আলতাফ হোসেন সিফাতকে গ্রেফতার করে পুলিশ। আলতাফ হোসেন একই এলাকার পোপাদিয়া ৫নং ওয়ার্ডের অলি মেম্বার বাড়ির খোরশেদ আলম ছেলে। এ মামলার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান গরু চোর সিফাত দীর্ঘদিন বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছেন। তাকে গ্রেফতার করতে অনেক জায়গায় অভিযান পরিচালনা করে, অবশেষে তাকে চোরা গরুসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লারচর (আব্দুর রশিদ মেম্বারের বাড়ী) মোঃ নুরুল আবছার (৫৩), পিতা- মৃত জায়দুল হক জানান- তার গোয়াল ঘর থেকে গত ২০ অক্টোবর তারিখ রাতে চোর দল একটি লাল রংয়ের গরু চুরি করিয়া নিয়া যায়। গরু চুরি ঘটনায় থানায় মামলা দায়ের করি। এ মামলায় চোরাই গরু সহ প্রথমে দুই জন গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃতরা হলোঃ বোয়ালখালী পৌরসভা ০৯নং ওয়ার্ড, পশ্চিম গোমদন্ডী, মজল্লা জমাদার বাড়ীর মৃত ওছিয়র রহমানের ছেলে মোঃ বখতিয়ার আলম (৫২), পশ্চিম গোমদন্ডী, ফজুর বাপের বাড়ীর মৃত কবির আহমদ ছেলে মোঃ সিরাজুল ইসলাম প্রঃ বালি মিস্ত্রি (৬৭), পটিয়া উপজেলার চরকানাই, হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমাম শরীফ চৌকিদার বাড়ীর মৃত আবুল বশর ছেলে – চট্টগ্রাম দক্ষিণ জেলা গরু চোরের সম্রাট মোঃ সারোয়ার প্রঃ কালু (৫০)।

বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার নির্দেশে থানার এসআই নাদিম মাহমুদ নেতৃত্বে বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন অভিযান পরিচালনা করে গরু চোর ৪জনকে ও ৬টি চোরা গরু উদ্ধার করা হয়। থানার এসআই নাদিম মাহমুদ বলেন- সারোয়াতলী ইউনিয়নে গরু চুরি মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩জন চোরকে গ্রেফতার, একটি গরু উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন- গরু চুরির মামলায় গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...