রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পরিচালক রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কয়েকদিন ধরেই খবরের শিরোনামে সাদিয়া আয়মান। গত সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মিথ্যে ভূতের ভয় দেখিয়ে সমালোচিত হন। সেই রেশ না কাটতেই সাদিয়া এবার আলোচনায় এসেছেন এক নির্মাতাকে জড়িয়ে। গুঞ্জন ছড়িয়েছে, পরিচালক রেদওয়ান রনির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী।

গত ২০ অক্টোবর ছিল রেদওয়ান রনির জন্মদিন। দিনটি উদ্যাপনের জন্য একত্র হয়েছিলেন তার সহকর্মীরা। গত শুক্রবার রাতে সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন রনি।

প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে রনির সঙ্গে দেখা যায় সাদিয়াকে। একটি ছবিতে দেখা যায়, হোয়াইট বোর্ডে টাঙানো রনির ছবিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সহকর্মীরা নানা কথা লিখেছে। সেখানে রনির উদ্দেশে সাদিয়া ইংরেজিতে যে বাক্য লেখেন, তার বঙ্গানুবাদ এমন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

ক্যাপশনে রনি লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের এত ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য। আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ।’

রনির এই পোস্টে ‘প্রিয়তমা’ শব্দটি নিয়ে শুরু হয় তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা। রনির সঙ্গে সম্পর্ক নিয়ে গণমাধ্যমে সাদিয়ার বক্তব্য গুঞ্জন আরও উসকে দিয়েছে।

প্রেমের কথা সরাসরি স্বীকার না করলেও সাদিয়া বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কী আর করার আছে!’

এর আগে অভিনেতা খায়রুল বাসারের সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সাদিয়ার। তবে দুজনেই জানিয়েছিলেন তারা ভালো বন্ধু। রনির সঙ্গে সম্পর্ক শেষ পর্যন্ত কোনদিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...