বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ওমর আব্বাস উদ্দিন চৌধুরী নামের যুবকটি মারা গেছেন। রোববার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত ওই যুবক ফটিকছড়ি পাইন্দং ইউপির ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ির বেলাল চৌধুরীর বড় পুত্র। তবে সে ছোট থেকে বড় হয়েছে নানার বাড়ি ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের হযরত মৌলানা আসমত উল্লাহ শাহ (রহ.) প্রকাশ মৌলবী বাড়িতে।

জানা যায়, গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং তাজুর ঘাটা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। আব্বাসের বন্ধুরা জানান,ঘটনার দিন আব্বাস এবং মিজান ঘুরে ফিরে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে আসছিল। আসার পথিমধ্যে তাজুর ঘাটা নামক এলাকায় তাদের দ্রুতগতির মোটরসাইকেলের কিছুদূর সামনে আরেকটি মোটরসাইকেল সড়কে চলে আসে। ওই গাড়িটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আব্বাসদের গাড়ির পেছনে ওই গাড়ির ধাক্কা লাগে।এতে আব্বাসের মোটরসাইকেল উল্টে সে দূরে ছিটকে পড়ে। এতে তার মাথায় এবং হাতে গুরুতর আঘাত পায়। এরপর সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে প্রথমে সাধারণ চিকিৎসা, অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউ সর্বশেষ লাইফ সাপোর্টে দেয়ার পর সে মৃত্যুবরণ করে। সদা হাস্যোজ্জ্বল তরুণ টগবগে যুবক ওমর আব্বাস উদ্দিন চৌধুরী।

গত ২দিন ধরে ফেসবুকজুড়ে শুধুই আব্বাসের জন্য দোয়া কামনা করে পোস্ট দিয়েছে তার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন প্রতিবেশীরা। এমনকি তার সাথে অপরিচিত ব্যক্তিরাও তার জন্য মনভরে দোয়া করতে দেখা গেছে। অন্যদিকে, হাসপাতালের বাইরে মাটিতে বসে দুই হাত তুলে আল্লাহর কাছে তার জীবন ভিক্ষা চেয়ে হাউমাউ করে কান্না করছিল বন্ধু আর স্বজনরা। তবে এতকিছুর পরেও আব্বাস কারো ডাকে সাড়া দেয়নি, আব্বাস আর ফিরেনি। সবাইকে কাঁদিয়ে পারাপারে পাড়ি দিলেন তিনি। তার এমন মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখন ফেসবুকজুড়ে এ এলাকায় শুধুই আব্বাসের জীবন্ত সে ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে। তবে আব্বাস আর নেই।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...