রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাল থেকে শুরু হচ্ছে এইচপিভি টিকা ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কিশোরী ও মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়রত ছাত্রীদের ও ১০-১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে মাসব্যাপী এইচপিভি প্রথম ডোজের টিকা কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এইচপিভি টিকা প্রদান এবং কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তপন কুমার চক্রবর্তী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো-অর্ডিনেটর ডা. মো. সরওয়ার আলম, ইউনিসেফ কনসালটেন্ট ডা. প্রসূন রায়।বক্তাগত বলেন, নগরীতে আগামীকাল ২৪ অক্টোবর হতে মাসব্যাপী জরায়ুমুখ ক্যান্সর এইচপিভি প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আওতায় নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া ছাত্রীদের ১০দিনব্যাপী এই টিকা দেয়া হবে এবং পরবর্তীতে মহানগরীর ৪১টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৮দিন ১০ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বর্হি:ভূত কিশোরীদের টিকা প্রদান করা হবে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট। এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর। এবছর সরকারি উদ্যোগে বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।
বক্তাগণ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ক্লাব সংগঠন ও মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিতদের এইচপিভি টিকার গুরুত্ব তুলে ধরার আহŸান জানান। উল্লেখ্য আগামীকাল সকাল ১০টায় ডা.খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...