বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় নারায়নগঞ্জ বিএনপি নেতার উপর হামলাকারীরা চিহ্নিত,গ্রেফতার ১

- Advertisement -
Single page 1st Paragraph

গতকাল ঢাকায় হামলার শিকার হওয়া জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের উপর হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। হামলার নেতৃত্বদাকারি ছাত্রদল নেতা সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়নগঞ্জ বি এন পি নেতা অধ্যাপক মামুন মাহমুদকে গতকাল ছুরিকাঘাতের ঘটনায় মোট তিনজন অংশ নিয়েছিলো।তিনজনই ফতুল্লার তুষার আহমেদ মিঠুর ছেলে, ছাত্রদল নেতা হিসেবে পরিচিত সাগরের ভাড়া করা ক্যাডার।টাকার বিনিময়ে তাঁরা মামুনের উপর হামলার ঘটনা ঘটায়।
গতকাল জনতার হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল মিয়ার পল্টন থানা পুলিশকে দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার(২৬এপ্রিল) সকাল দশটায় সাগরকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।পল্টন থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সেন্টু মিয়া এই প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেছেন,তদন্তের স্বার্থে আপাততঃ বিস্তারিত বলছিনা।তবে এটুকু নিশ্চিত করছি,এই ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকেই চিহ্নিত করা হয়েছে। সময় মতো মিডিয়াকে সবকিছু জানানো হবে।
তবে অনুসন্ধানে বিভিন্ন সূত্রে জানা যায়, বহুধা বিভক্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহিস্কৃত এক নেতা,রুপগঞ্জ ও ফতুল্লার বাসিন্দা, স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী দুই নেতা মিলে অধ্যাপক মামুনের উপর হামলার পরিকল্পনা সাজিয়েছেন। সাগর নিয়েছিলেন ক্যাডার ভাড়া করে পরিকল্পনার বাস্তবায়ন করার দায়িত্ব।গত সপ্তাহে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন আহমদের অনুসারীদের হামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলন পন্ড হলে পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই সময়টিই মোক্ষম ভেবে গতকাল তা বাস্তবায়ন করা হয়।
তাঁদের ধারণা ছিল হামলার দায় পড়বে গিয়াসউদ্দিন আহমদের উপর। কিন্তু বিধিবাম।ঢাকার বাসাবোর বাসিন্দা ভাড়াটে ক্যাডার জুয়েলের ধরা পড়ে যাওয়ায় সব আয়োজন প্রকাশ হয়ে গেছে পরিকল্পনাকারীদের।
এদিকে আজ ২৬ শে এপ্রিল বিকেল তিনটায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও যুবদলের পক্ষে অধ্যাপক মামুনের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ইউটার্ন এলাকায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও যুবদলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচীতে

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...